

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত টুম্পা (০৭) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাসুদের মেয়ে। বর্তমানে সোনাব এলাকার আলাউদ্দিনের বাসার ভাড়াটিয়া, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দীন ইসলামের মেয়ে ফারিয়া (১২। বর্তমানে সোনাব মমিনের বাসার ভাড়াটিয়া।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে শিশু টুম্পা, ফারিয়াসহ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া পানিতে ডুবে যায়। পরে তাদের সাথে থাকা শিশুরা আশপাশের লোকজনকে জানালে তারা শিশু টুম্পা ও ফারিয়াকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন