

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারী বৃষ্টিপাতের কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিশ্বরোড সংলগ্ন এলাকাসহ বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে পানি প্রবেশ করে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
এনপিবি'র প্রকাশিত সংবাদের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে আসে সংশ্লিষ্টদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। তিনি পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে দ্রুত উদ্যোগ নেওয়ায় জমে থাকা পানি অপসারণ শুরু হয় এবং এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমে আসে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, তাঁর পুত্র ও সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়।
মন্তব্য করুন