রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশের পরিচয় ৬ দিনেও মেলেনি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে বস্তাাবন্দী মা ও নবজাতকের মরদেহ উদ্ধারের ৬ দিনেও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারষণা করা হচ্ছে। নিহত দুজনেরই পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এদিকে টাঙ্গাইলে গর্ভবতী নারীকে ধর্ষণ অতঃপর পেট থেকে বাচ্চা বের করে মা ও শিশুকে হত্যা এমন একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে পুলিশ এমন কোন তথ্য নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানান, ২০ এপ্রিল সন্ধ্যায় স্থানীয়রা মাটির নিচে থাকা বস্তার একটি অংশ কুকুর কামড়ে ধরে টানতে দেখে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অজ্ঞাত নারী ও নবজাতকের বস্তাাবন্দী লাশ উদ্ধার করে।

তখন পরিচয় শনাক্ত করতে না পারায় লাশ দুটি অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে আজ রোববার মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ২০ এপ্রিল মাটি খুঁড়ে নারীর মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন।

লাশ দুটি উদ্ধারের সময়ই অর্ধগলিত ছিল। সুরতহাল করার সময় নারীর গলায় ওড়নাজাতীয় একটি কাপড় প্যাঁচানো পাওয়া যায়। ডান হাতের মাংসপেশি ছিল না। মনে হচ্ছিল কুকুরে কামড়িয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে ভিসেরাসহ প্রয়োজনীয় রিপোর্ট পেতে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে নারী ও নবজাতকের কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন