

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে সীমা আক্তার (৯) ও ময়মনসিংহের মাসুদ মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৫)। পারিবারিকভাবে তারা খালা-ভাগ্নে সম্পর্কের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুই পরিবারই আমেনা কলোনিতে ডাক্তার রমজান আলীর ভাড়া বাসায় বসবাস শুরু করেন। শুক্রবার বিকেল আনুমানিক চারটার দিকে বাসার পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু দুটি। কিছু সময় পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জানান, নতুন ভাড়াটিয়া হওয়ায় পরিবার দুটি এলাকাবাসীর কাছে তেমন পরিচিত ছিল না। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন