শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে
expand
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা কারাগারের পাশের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে দ্রুতই আগুন ছড়িয়ে পরে। প্রথমে ব্যবসায়ী ও এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘আমাদের আগুন নেভানোর কাজ চলছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন