বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি চাপায় ২ জন নিহত: চট্টগ্রাম মেডিকেলে ভাঙচুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কাচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

এর আগে, ভোর ৪টার দিকে নগরের আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হন। এ সময় আরও দুই শ্রমিক আহত হন।

পরে আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীর মৃত্যুর খবরে ক্ষুব্ধ শ্রমিকরা জরুরি বিভাগের সামনে ভাঙচুর চালায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার দুর্ঘটনার পর শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সাথে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়।

বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায় বলে জানান তিনি।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ওই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন