মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের ম্যানহোল থেকে কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের পেছনে।
expand
কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের পেছনে।

আড়াইশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো একজন মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের দিকে একটি ম্যানহোলের ভেতর থেকে সেগুলো উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

তিনি আরো জানান, কঙ্কালের মাথার খুলি, বুকের খাঁচার অংশ সহ কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেকদিনের পুরোনো মরদেহটি পঁচে কঙ্কাল হয়ে গেছে। তবে কঙ্কালটি পুরুষ নাকি মহিলা, বয়স কেমন, কতদিন আগে মারা গেছে তা এখনই নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়।

পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, আমরা সুরতহাল প্রতিবেদন তৈরী করে উদ্ধারকৃত কঙ্কালের অংশ বিশেষ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠাবো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন