মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের খাবার পানি ও কলম বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের খাবার পানি ও কলম বিতরণ
expand
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের খাবার পানি ও কলম বিতরণ

শরীয়তপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে বিশুদ্ধ খাবার পানি ও কলম তুলে দিয়েছেন শরীয়তপুর জেলাধীন সখিপুর থানার ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল ) সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবর সখিপুর থানা সভাপতি রিফাত সিকদার , সেক্রেটারি হাফেজ ইয়াসিন সহ থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা।

সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিক্ষার্থী মুজাহিদ, নুসরাত, ফয়সালসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহূর্তে ছাত্রশিবিরের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য তারা সখিপুর থানা ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে সখিপুর থানা ছাত্রশিবিরের সভাপতি রিফাত সিকদার বলেন, প্রতি বছর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজ সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ও পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। সখিপুর থানা ছাত্রশিবিরের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতে ও চলমান থাকবে বলে জানান তিনি।

এক অভিভাবক বলেন, কেন্দ্রের সামনে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেওয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এমন আয়োজন আমাদের এখানে সচরাচর কেউ করেনা তাই ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীবান্ধব আয়োজন করার জন্য আমি ছাত্রশিবিরের সাধুবাদ জানাই। পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের ও এমন ভালো কাজে প্রতিযোগিতা করা দরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন