শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে আকাশমণি কাঠসহ সিএনজি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম
জব্দকৃত কাঠ ও সিএনজি অটোরিকশা
expand
জব্দকৃত কাঠ ও সিএনজি অটোরিকশা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে বন বিভাগের সদস্যরা কাঠ উদ্ধার করলেও গাছচোর ও সিএনজি চালক পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় পুটিজুরি বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে পুটিজুরি বিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাত আনুমানিক ১২টার দিকে পুটিজুরি বিট এলাকার ৭৭ মুখ নামক স্থানে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা গাছচোর ও চালক দ্রুত পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিকশা থেকে ৭ টুকরা আকাশমণি গোলকাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের পরিমাণ প্রায় ১১ দশমিক ৮৯ ঘনফুট বলে বন বিভাগ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল।

অভিযান শেষে জব্দকৃত কাঠ ও সিএনজি অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে উদ্ধারকৃত মালামাল বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জের বিভিন্ন এলাকায় বনজ সম্পদ চুরি ও অবৈধভাবে কাঠ পরিবহনের ঘটনা বেড়েছে। এসব প্রতিরোধে বন বিভাগ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন