

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশে জুমার নামাজরত অবস্থায় এক মুসল্লির আকস্মিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সৈয়দ মো: রেজাউর রহমান কিবরিয়া (৪২)। তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরগরদী গ্রামের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে এবং নরসিংদী জেলা হিসাবরক্ষণ অফিসের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, রেজাউর রহমান পরিবারসহ ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়ায় বসবাস করতেন। প্রতিদিনের মতো শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পাশের বায়তুল মামুর জামে মসজিদে যান। নামাজ চলাকালে প্রায় পৌনে ২টার দিকে সেজদায় যাওয়ার সময় হঠাৎ করেই তিনি ঢলে পড়েন।
এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের শ্বশুর ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শফি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে জীবিত আছেন ভেবে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। শুক্রবার রাত ১১টায় চরগরদী গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
মন্তব্য করুন