বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৃথক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খা (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিজান বসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।

অন্যদিকে, আরাফাত খা নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাইয়ারপাড়া গ্রামের জসিম খার ছেলে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন