

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক তরুণের গাসিক মেয়র পদে প্রার্থিতা ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের রাজনীতিতে বিভিন্ন সময় আলোচিত এবং সমালোচিত এই নেতার নাম আল-রিয়াদ আদনান অন্তর। তিনি এরশাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল-রিয়াদ আদনান অন্তর পূর্বে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ কর্মী হিসেবে গাজীপুরে পরিচিতি গড়ে উঠেছে। এছাড়া জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নির্বাচনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংযুক্ত করে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আল-রিয়াদ আদনান অন্তর জানান, আমি যা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি, সেটিই প্রকাশ করেছি। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, তাই দলীয় পরিচয় দেওয়ায় কোনো আইনগত বাধা নেই। তিনি আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রীও গণমাধ্যমে বলেছেন- আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি নন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের পরিচয়ে নির্বাচনী প্রচারণা চালান, তাহলে এটি প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দলটির জনপ্রিয়তা এখনো বিদ্যমান। এ কারণে তাকে হয়রানির মধ্যে ফেলা উচিত হবে না।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা বলেন, তিনি ভোটারদের আকৃষ্ট করতেই আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে এতে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন।
মন্তব্য করুন