

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্য এলাকার মত পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হয়। এছাড়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককে কার্ড দেয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কর্মসূচীর উদ্বোধন করেন। কিন্ত আমি নিজেও জানিনা কারা এই কার্ড পেয়েছেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে কোন ক্যাটাগরি এই কার্ড পেতে পারেন এবং সেই হিসেবে নির্ধারন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গ দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাকেই প্রদান করা হবে। এইভাবে বাংলাদেশের চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড ইতিপূর্বে উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ সামনের দুই-তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে আরো ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরন করতে সক্ষম হবো।
তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়, দল, মত, ধর্ম, বর্ণ সর্বোপরি প্রত্যেকটা সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে দেশ অনেক এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহায়তায় কোন দলীয় দৃষ্টিভঙ্গ থেকে কাউকে বিচার করবো না। যারা পাওয়ার যোগ্য, যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষটাই যেন উপকৃত হতে পারে সেটাই অগ্রাধিকার দিবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
কৃষক কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষকেরা। বিগত সরকার এধরনের কার্ড দিয়ে কৃষকদের সহায়তা করেননি বলেও জানান তারা। এসময় সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলার কৃষক কৃষাণী সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, পঞ্চগড়ের সদর উপজেলার ব্যারিস্টার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
এসময় সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলার কৃষক কৃষাণী সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন