

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী আয়োজনে ছিল বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক, কবিতা আবৃতি অনুষ্ঠান এবং লোকজ মেলার আয়োজন।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।
দিনব্যাপী এ আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাতিয়া উপজেলায় নববর্ষ উদযাপন হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।
বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশের মতো হাতিয়াতেও নতুন বছরকে বরণ করে নেওয়া হয় নানা আয়োজনের মধ্য দিয়ে।
মন্তব্য করুন