

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তর ঐতিহ্যবাহী ঘনিয়ারপাড়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স মাঠে ঘনিয়ারপাড় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। মেলায় বিভিন্ন রকমের দোকানপাট বসে। খেলনা, মাটির তৈরি সামগ্রী, হস্তশিল্প, খাবারের স্টলসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতিতে মেলাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ খান। তিনি বলেন, বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন ও ছাত্রনেতা মোল্লা ইমন'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা নূরনবী মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিল ঘনিয়ারপাড় যুবসমাজ।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘দাগ’ শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। বৈশাখী এ আয়োজন ঘিরে দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।
মন্তব্য করুন