বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে বৈশাখী মেলায় ‘ভূমির হালখাতা’, মিষ্টিমুখে কর পরিশোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
বৈশাখী মেলায় ‘ভূমির হালখাতা’, মিষ্টিমুখে কর পরিশোধ
expand
বৈশাখী মেলায় ‘ভূমির হালখাতা’, মিষ্টিমুখে কর পরিশোধ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শিশু পার্কে দিনব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্য ও সেবামূলক স্টলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে ‘ভূমির হালখাতা’ স্টল।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে স্থাপিত এ স্টলে জমির খাজনা ও বকেয়া কর সহজভাবে গ্রহণ করা হচ্ছে। কর পরিশোধে উৎসাহিত করতে আগত সেবাগ্রহীতাদের মিষ্টিমুখ করানো হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয়রা জানান, আগে ভূমি কর পরিশোধের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো এবং অনেক সময় ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু বৈশাখী মেলায় এ ধরনের উদ্যোগের ফলে একই স্থানে সহজেই কর পরিশোধের সুযোগ পাওয়া যাচ্ছে। এতে সময় যেমন বাঁচছে, তেমনি মানুষের ভোগান্তিও কমছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “বাংলা নববর্ষের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি জনসাধারণকে ভূমি সেবা সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ‘ভূমির হালখাতা’ কার্যক্রম চালু করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর পরিশোধ করছেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও ঝামেলামুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন।

মেলায় আগত দর্শনার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি এ ভিন্নধর্মী সেবামূলক কার্যক্রম উপভোগ করছেন, যা বর্ষবরণের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন