

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার জীবননগরে পাম্পে তেল নিতে গিয়ে নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অবৈধ মজুতের দায়ে তিনজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার জীবননগরের নাসিম ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনা অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ মোতাবেক দুটি মামলায় দুজনকে ২ হাজার টাকা এবং অবৈধ মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১টি মামলায় আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, জীবননগরে সঠিক ও শৃঙ্খলভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করছেন। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন