রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের সঙ্গে মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘সুইপ স্মার্ট’-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও চূড়ান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং পরিবেশবান্ধব টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ‘সুইপ স্মার্ট’-এর প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং সিস্টেম এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয় তুলে ধরেন।

পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর জন্য উন্নত ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করা হয়।

সভায় সুইপ স্মার্টের ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা গেলে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন