

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামি মুর্শিদ ওরফে মোরশেদ (৩৫), তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোরশেদ পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”
মন্তব্য করুন