শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন