

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ কৃষক দলের সহ-সভাপতি ছালাম মোল্লা ও এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণকারীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ কৃষক দলের সহ-সভাপতি ছালাম মোল্লা বলেন, “গত ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জন নিহত হন। তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রায় ৮০০ মানুষের তবারকের ব্যবস্থাও করা হয়েছে।”
গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হালিম ফকির বলেন, “বাসডুবির ঘটনায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। পাশাপাশি ঘাট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় যে ঘাটতি রয়েছে, তা দ্রুত পূরণ করা হোক।”
মন্তব্য করুন