

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুই যুবককে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত ‘ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলো— ডিঙ্গেদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। এই দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসেন একদল যুবক। এ সময় তারা পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতদের মধ্যে তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে জেল ও একজনকে জরিমানার আদেশ দেন তিনি।
আদালতের আদেশ অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুই যুবককে দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন