

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই বছরের সাজা বাঁচতে ৫ বছর ধরে আত্নগোপনে থাকা সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আবু হেনা মোস্তফা জামান লালমনিরহাট শহরের থানাপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক।
জানা গেছে, চাকুরী দেয়ার নাম করে আদিতমারী উপজেলার মহিষখোচার শরিফুল ইসলাম নামে চাকুরী প্রত্যাশী প্রাক্তন এক ছাত্রের কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহ্ণ করেন মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামান। যার প্রমাণস্বরুপ তার নিজস্ব ব্যাংক হিসাব নম্বরের একটি চেক ও স্ট্যাম্প করে দেন। কিন্তু চাকুরী দিতে না পারলেও গ্রহব করা টাকা ফেরত দেননি তিনি। চাকুরী না পেয়ে টাকার উদ্ধারে মামলা দায়ের করেন শরিফুল ইসলাম। মামলার পর থেকে ২০১৯ সাল থেকে কলেজে আসা বন্ধ করে আত্নগোপনে থাকেন শিক্ষক আবু হেনা মোস্তফা জামান। আদালত গত ২০২৩ সালের ৩১ জুলাই মামলার রায় ঘোষণা করেন তৎকালিন বিচারক যুগ্ন দায়রা জজ মোঃ এরশাদ আলী। রায়ে তাকে ৬ মাসের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। মামলা করেও টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে দুঃচিন্তায় পড়ে মারা যান বাদি শরিফুল ইসলাম।
শুধু শরিফুল ইসলাম নয়, অনেকের কাছ থেকে চেকের বিপরীতে টাকা নিয়ে আত্নসাৎ করেন আবু হেনা মোস্তফা জামান। তারাও মামলা দায়ের করেন। এভাবে ৬টি মামলা দায়ের হয়। যার মধ্যে ২০২৩ সালে ৪টি মামলায় প্রায় দুই বছর সাজা হয় তার। তাকে গ্রেপ্তার করতে ওয়ারেন্ট জারি করেন আদালত।
৪টি মামলায় প্রায় দুই বছরের সাজা থেকে বাঁচতে প্রায় ৬ বছর থেকে আত্নগোপনে থাকেন কলেজ শিক্ষক আবু হেনা মোস্তফা জামান। কলেজের দীর্ঘ দিন অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষকে ম্যানেজ করে বেতন ভাতা গ্রহণ করেছেন নিয়মিত। পরবর্তিতে গত কয়েক মাস আগে কলেজ শিক্ষকদের প্রতিবাদের মুখে তার বেতন ভাতা বন্ধ করে কর্তৃপক্ষ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সজিব বলেন, আবু হেনা মোস্তফা জামানের বিরুদ্ধে ৬টি সিআর মামলা রয়েছে। যার মধ্যে ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাসহ ওয়ারেন্ট রয়েছে। বাকী ২টি মামলা বিচারাধিন থাকলেও ওয়ারেন্ট রয়েছে। সব মিলে ৬টি ওয়ারেন্টে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন