শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে বাড়ি ছাড়েন দুই নারী, ১৮ দিন পর  উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক কিশোরীকে ১৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীর নাম মোছাঃ অকিয়া আফসানা (১৪)। তিনি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ সূত্র জানায়, গত ২২ মার্চ বাগমারা এলাকায় অকিয়া আফসানা তার নানার থেকে দর্জির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের বাসিন্দা তার পরিচিত নারী প্রেমিক রিয়া খাতুনের সঙ্গে পালিয়ে যান।

এ ঘটনায় অকিয়ার পরিবার উল্লাপাড়া মডেল থানায় একটি অপহরণ সংক্রান্ত সাধারণ ডায়েরি করে অকিয়া আফসানার বাবা । পরে বিষয়টি তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুই নারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৮ দিন পর তাদের গাজীপুরের গাছা থানা এলাকায় থেকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত রিয়া খাতুনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অকিয়া আফসানা ও রিয়া খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই তারা বাড়ি ছেড়ে গাজীপুরের গাছাথানা এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন।

অকিয়া আফসানার বাবা আনোয়ার হোসেন জানান মেয়ের সঙ্গে তার কারখানার কর্মী রিয়া খাতুন বিভিন্ন সময় ঘোরাঘুরি করতেন। আনোয়ারের দাবি এটি প্রেম নয় দুজনেই মানুষিক ভারসাম্যহীন হয়েছে। দুটি কি সংসার করতে পারে এই প্রশ্ন তিনি করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক তদন্ত রূপকর জানায়, এ ঘটনায় আসামি রিয়া খাতুনের বিরুদ্ধে থানায় অপহরণের মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন