মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি, মুক্তিপণ ৫০ হাজার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
অপহৃত ব্যাক্তি
expand
অপহৃত ব্যাক্তি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার অপহৃত দুই ব্যক্তি অবশেষে প্রায় ৪ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। তবে তাদের মুক্তির জন্য অপহরণকারীদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃতরা হলেন—আব্দুল জব্বর (৩০), পিতা: মোস্তাক আহাম্মদ, ৯নং ওয়ার্ড তুফান আলী পাড়া এবং আব্দুল হাকিম (১৭), পিতা: মোহাম্মদ সিকান্দার, ৮নং ওয়ার্ড নারিচ বুনিয়া এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটে গত ২৪ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ঈদগাঁও–ঈদগড় সড়কের “এক ঢালা” নামক স্থানে। অভিযোগ রয়েছে, সড়কে পুলিশ ডিউটি থাকা অবস্থাতেই এ অপহরণের ঘটনা সংঘটিত হয়, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

পরবর্তীতে অপহরণের প্রায় ৪ ঘণ্টা পর ভোররাতের দিকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে দুইজনকে উদ্ধার করা হয়। মুক্তির পর তাদের শরীরে মারধরের একাধিক চিহ্ন দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন