মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙ্গে দিল কয়েকজন যুবক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম
আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা
expand
আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা

খাগড়াছড়ি শহরে মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে অকটেন না পেয়ে পিটিয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙে দিয়েছে কয়েকজন যুবক।

সোমবার (৬ এপ্রিল) দুপুর পৌঁনে ৩টার দিকে মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।

জানা যায়, খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫০০ টাকা করে অকটেন বিতরণ করা হলেও কয়েক জন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করে। এ সময় ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।

পরে দুপুরে মহাজনপাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে লাঠিসোঠা দিয়ে হামলা চালিয়ে হাত ভেঙে দেয়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন