

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকার সাবেক মেম্বার ইয়ারব হাওলাদারের বসতবাড়ির পশ্চিম পাশের পুকুরের পশ্চিম পাড় থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিককে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন