

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে মুখ চেপে পাহাড়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। আটক যুবক একই এলাকার নাছিরের ছেলে নাজিম (২৪)।
স্কুলছাত্রীর পিতা আল আমীন শেখ বলেন, ‘আমি আর আমার স্ত্রী দৈনিক মজুরিতে কাজ করি। কাজের সন্ধানে বাইরে গেলে বাড়িতে আমার মেয়ে পানির জন্য ঘরের বাইরে আসে। তখন নাজিম নামের ওই ছেলেটি মেয়ের মুখ চেপে ধরে কোলে তুলে পাহাড়ের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা এটি দেখে ফেলে এবং ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আমি বাসায় পৌঁছে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে নাজিমকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,মেয়েটির মা-বাবা কেউ বাড়িতে ছিল না। তার একটি ছোট ভাই ছিল। নাজিম প্রথমে তাদের কাছে পানি চায়। পানি খাওয়ার পর ছোট ভাইকে বলে, ‘তোমার আব্বু তোমাকে ডাকছে’। ছোট ভাই বাবার খোঁজে চলে গেলে খালি বাসায় মেয়েটিকে জড়িয়ে ধরে নাজিম।
পরে মুখ চেপে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক বৃদ্ধা নারী চিৎকার দিলে সবাই জড়ো হয়। আমাদের আসতে দেখে মেয়েটিকে ফেলে সে পাহাড়ের দিকে দৌড়ে পালায়। এ সময় তার হাতে একটি লোহার রড ছিল। পরে আমরা ধাওয়া করে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি। এই ছেলেসহ কয়েকজন মিলে এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধ করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আসামিকে আটক করা হয়েছে ধর্ষণ চেষ্টা ও অপহরণের মামলা হয়েছে কোডে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন