শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু, একজন জীবিত উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রত্নাটা গ্রামে পুকুরে পড়ে দুই মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছাঃ তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছাঃ নিসা খাতুন (১১)। অপর জনকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিনজন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন