মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল আটটা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটার মধ্যে তারা যান। এসময়ের মধ্যে আরও ১৬ জন শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। ক্ষুদে বার্তায় তিনি জানান, হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জন শিশু ভর্তি আছেন। গেল দুই দিনে মোট তিনজন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান,হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। ছয় মাসের নিচে শিশু আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। কিন্তু হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।

রামেক হাসপাতালে এ বছর হামের উপসর্গ নিয়ে ৩২ জন শিশু মারা গেল। এর মধ্যে পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়নি, যদিও তারা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন