মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় তিন শিশুর মৃত্যু, হাসপাতালে আরও ২১

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং বাকি দুজন তিতাস উপজেলার। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি, তবে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, গত এক মাসে ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের বাসায় গিয়ে টিকা প্রদান এবং রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, গত ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ১২ দিনে ২৫ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

তিনি আরও জানান, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে পৃথক একটি ওয়ার্ড চালু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন