

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার আনুমানিক দেড়টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতর আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দিগবিদিক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বেকারির ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বেকারির মালিকপক্ষ দাবি করেছে, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।
বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছেন।
মন্তব্য করুন