রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ এএম
উদ্ধার করা মালামাল
expand
উদ্ধার করা মালামাল

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও একটি ট্রাক জব্দ করেছে।

শনিবার (২৮ মার্চ) রাত ১০টায় এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ( বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ভাংগারি মালামালের নিচে এবং গাড়ির পাটাতনের ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যায়।

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত এসব পণ্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন