

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি দেশব্যাপী আলোচনায় চলে আসে নবীন পাঞ্জাবির দোকান বন্ধ করার বিষয়। গত ২০ মার্চ ফেসবুকে ছড়িয়ে পড়ে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবির দোকান বন্ধের ভিডিও। যেখানে দেখা যায়, পাশের দোকানের মালিক মাইকেল বলছিলেন নবীন পাঞ্জাবির দোকান বন্ধ করতে।
এবার সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন মাইকেল। শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন হয়।
এসময় মাইকেল বলেন, আমরা সবাই ব্যবসায়ী তাই ব্যবসা করতে চাই। সকলে মিলেমিশেই ব্যবসা করব। সেদিনের যে ভিডিও ছড়িয়েছিলো, সেখানে উত্তপ্ত বাক্য করায় আমি দুঃখপ্রকাশ করছি। তবে ভিডিওটি খণ্ডিত অংশ ছড়িয়েছে।
প্রধানমন্ত্রীকে বন্ধু বলার বিষয়ে মাইকেল বলেন, প্রধানমন্ত্রী তো সবারই বন্ধু। তবে এমন পরিচয় ব্যবহার করেননি বলেও জানান মাইকেল।
এদিকে সংবাদ সম্মেলনে নবীন পাঞ্জাবির মগবাজারের বিশাল সেন্টারে হওয়া ঘটনাকে 'ভুল বোঝাবুঝি' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, উভয় পক্ষই ব্যবসায়ী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি হয়েছে।
মন্তব্য করুন