

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. নাহিদ হাসান (২৩) নামে এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় একদল বখাটে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি নিয়ে ইমাম নাহিদ হাসান নিয়মিত প্রতিবাদ করে আসছিলেন।
ঘটনার দিন সকালে তিনি তার ভাগনিকে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল মাদকাসক্ত যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ছুরি, চাপাতি ও চেইনসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ ও সোহানসহ ১০-১২ জনকে অভিযুক্ত করেছেন স্বজনরা। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার আগেই প্রাথমিকভাবে কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন
মন্তব্য করুন