

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি বিয়েবাড়িতে 'গেটের টাকা' নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বরপক্ষের অভিযোগ, সংঘর্ষে তাঁদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়েবাড়ির গেটে টাকা দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন একজন নারী সদস্যের গায়ে লাঠির আঘাত লাগে। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় সংঘর্ষ বাধে।
আহত চারজন হলেন বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)। আহতদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে আরও উন্নত চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বর রাকিব মল্লিক ঢনঢনিয়া গ্রামের আফতার মল্লিকের ছেলে। কনে মিম বাঁশবাড়িয়া গ্রামের সাগর মিয়ার মেয়ে। পাঁচ মাস আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
কনের বাবা সাগর মিয়া বলেন, গেটের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত। তবে তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি।
বিপরীতে বরের বড় ভাই হারুনুর রশিদ মল্লিক অভিযোগ করেন, কনেপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
তবে উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশা প্রকাশ করেছেন। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম মেহেদী বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
মন্তব্য করুন