

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (২৩ মার্চ) বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান, যাতে দল ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন