রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনার কথা বলেছেন প্রধানমন্ত্রী: এমপি জয়নুল আবেদীন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম
একটি অনুষ্ঠানের উদ্বোধন করছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন
expand
একটি অনুষ্ঠানের উদ্বোধন করছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, তারেক রহমান মদিনা সনদের আদলে দেশ পরিচালনার কথা বলেছেন এবং ভবিষ্যতে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বরিশালের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন ও বিকালে বীরশ্রেষ্ট জাহাঙ্গীনগর ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ টুর্নামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান দেশের মাটিতে পা রেখে জনগণের উদ্দেশ্যে মদিনা সনদের আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

জয়নুল আবেদীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগরকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। তবে তার হত্যাকাণ্ডের পর সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এখন তরুন প্রজন্মের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার উদ্যোগে একাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করা হয়, যা দেশে নারী শিক্ষার বিস্তারে সহায়ক হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হবে।

বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম খানসহস্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন