

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা সংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে স্থানীয় দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিকেলে বন্ধুদের সাথে একটি ভ্যানে করে ঘুরতে বের হয় শাহাদাত। ভ্যানটি কুতুবপুর ইউনিয়নের সীমানা নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে শাহাদাত ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,"মোটরসাইকেলের ধাক্কায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
মন্তব্য করুন