মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার: সাংস্কৃতিক মন্ত্রী

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
expand
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৩ টায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খনন কাজের উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এসময় মন্ত্রীর সঙ্গে খাল খননে অংশ নেন নড়াইল-১ (নড়াইল সদরের একাংশ-কালিয়া উপজেলা) আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।

এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা। যে আমাদের ভোট দেয়নি তার জন্যও যেমন কাজ করতে হবে, যে দিয়েছে তার জন্যও তেমন কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল সার্থকতা। মাদক, সন্ত্রাস, চাদাবাজী, দখলবাজীর, বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন