সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যেতে চাই: আইনমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান
expand
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন,"এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথে হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।"

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন,"বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।"

মামলা জট প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, "আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।"

এরআগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আফজাল হোসেন,পুলিশ সুপার জসিম উদ্দিন,জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন,জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। এসময় অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন