

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাস্তার ব্যস্ততা যেন থামেই না। মানুষের যাতায়াত, যানবাহনের চাপ আর শহরের কোলাহলের মাঝেই দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
শীত, বৃষ্টি কিংবা তীব্র রোদ কোনো কিছুই তাদের দায়িত্ব থেকে বিরত রাখতে পারে না। তার ওপর চলছে পবিত্র রমজান মাস। দিনের দীর্ঘ সময় রোজা রেখে, রোদে পুড়ে এমনকি ইফতারের মুহূর্ত পর্যন্তও সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।
লক্ষ্মীপুরের রায়পুর প্রথম শ্রেণির পৌর শহর হওয়ায় এখানে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। বিশেষ করে বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রায়ই সৃষ্টি হয় যানজট। তবে মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগের সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শহীদ ওসমান চত্বরে দাঁড়িয়ে তারা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন। কখনো রোদে, কখনো বৃষ্টিতে আবার কখনো রোজা রেখে ক্লান্ত শরীর নিয়েই দায়িত্ব পালন করেন তারা।
শহরের পথচারী জুনায়েদ বলেন, ট্রাফিক পুলিশ না থাকলে রায়পুর শহরে চলাচল করা আরও কঠিন হয়ে পড়ত। যানজটের সময় তাদের পরিশ্রম চোখে পড়ে। রোজার মধ্যেও তারা যেভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
এ বিষয়ে রায়পুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহিন আলম বলেন, মানুষের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য। শহরের মানুষ যদি ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং সড়ক আরও প্রশস্ত করা যায়, তাহলে যানজট অনেকটাই কমে যাবে।
মন্তব্য করুন