

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে বানিয়াচং উপজেলার সর্বত্র পেট্রোল এবং অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে অচল হয়ে পড়েছে পেট্রোল,অকটেন চালিত যানবাহন। এতে বিপাকে পড়েছেন মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন চালকরা। তবে সংকটের অজুহাতে অধিক মূল্যে পেট্রোল,অকটেন বিক্রি করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে।
অনুসন্ধান করে জানা গেছে, টানা এক সপ্তাহ ধরে বানিয়াচং উপজেলার সর্বত্র পেট্রোল এবং অকটনের তীব্র সংকট দেখা দিয়েছে। বিক্রেতা প্রতিষ্ঠানগুলো
পেট্রোল অকটেনের আমদানি হচ্ছেনা বলে সচেতন মহলের কাছে বিক্রি বন্ধ করে দিয়েছেন। অনেকেই বিপাকে পড়ে জেলা শহর থেকে পেট্রোল, অকটেন ক্রয় করে নিয়ে এসেছেন। অপরদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দিলে বানিয়াচংয়ের ব্যবসায়ীরা গোপনে পেট্রোল অকটেন বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়,অতিরিক্ত মুনাফার লোভে অনেক লাইসেন্সধারী ব্যবসায়ী সিন্ডিকেট করে পেট্রোল,অকটেনের তীব্র সংকট সৃষ্টি করেছেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।
এবিষয়ে লাইসেন্সধারী পেট্রোল অকটেন বিক্রেতা কয়েকটি প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে,তারা বলেন কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত ডিজেল,পেট্রোল,অকটেন সরবরাহ কম পাচ্ছি, ফলে সংকটের সৃষ্টি হয়েছে।
আশা করছি দ্রুতই এর সমাধান হবে। তবে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়ার বিষয়ে মুখ খুলতে নারাজ ব্যবসায়ীরা।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান বলেন,উপজেলা সদরের লাইসেন্সধারী তেলের দোকানগুলোতে পেট্রোল,অকটেন পাওয়া যাচ্ছেনা।
অনেক কষ্টে তিনি স্থানীয় বড় বাজারের নয়ন এন্টার প্রাইজ থেকে ১৭০ টাকা লিটার ধরে দুই লিটার পেট্রোল ক্রয় করেছেন। পেট্রোল অকটেনের তীব্র সংকট ও অতিরিক্ত মূল্য রোধকল্পে নিয়মিত বাজার মনিটরিং করার জন্য বানিয়াচং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মন্তব্য করুন