

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের মদিনা ফিলিং স্টেশনের নিকটবর্তী সন্ন্যাসীরচর খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অবহিত করেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন