

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীর চাপ বেড়েছে। পবিত্র রজমান শেষ পর্যায়ে (আজ ২৬ রমজান) ঈদের মাত্র কয়েকদিন বাকি৷ তাই, ঈদ-উল-ফিতরে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঈদ যাত্রীরা।
সোমবার (১৬ মার্চ) সকালে ছোটবড় যানবাহনের বাড়তি চাপ না থাকলেও দুপুর থেকে বেড়েছে মোটরসাইকেলের চাপ। তবে পর্যাপ্ত টোল বুথ থাকায় যথাসময়ে পারাপার হতে পারছে যাত্রীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মাওয়া টোল প্লাজা এলাকায় সেতুর টোল আদায়ে চালু রয়েছে ৮টি টোল বুথ সে সাথে মোটরসাইকেলের চাপ কমাতে আরও ৩টি অতিরিক্ত টোল বুথ স্থাপন করেছে সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ জানান, গত কয়েক দিনের তুলনায় আজ দুপুর থেকে যানবাহনের চাপ একটু বেশি৷ পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও জাজিরা প্রান্ত মিলে মোট ১৭টি টোল বুথ এবং অতিরিক্ত আরও ৩টি টোল বুথের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এ বছর দক্ষিণ বঙ্গের যাত্রীরা ঈদ যাত্রীয় নির্বিঘ্নে পারাপার হতে পারবে। এদিকে, যাত্রীদের কথা চিন্তা করে টয়লেট, নিরাপদ পানিসহ চিকিৎসার জন্য মেডিক্যাল টিম রাখা হয়েছে।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, আজ সোমবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ হাজার ৯৬৫ গুলো যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১২ লাখ ১২ হাজার ১৫০ টাকা। এবং জাজিরা ও মাওয়ার দুই প্রান্ত মিলে গত ৯ ঘন্টায় ১৬ হাজার ৫২৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েে ২ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। যা পবিত্র রমজান মাসে সর্বোচ্চ টোল আদায়।
মন্তব্য করুন