শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, জিরা এবং গরু জব্দ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:২৪ এএম
বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় জিরা
expand
বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় জিরা

হবিগঞ্জের মাধবপুরে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৬৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, জিরা এবং গরু জব্দ করেছে ৫৫ বিজিবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৭ লক্ষ টাকা।

এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া বিওপির টহলদল বেলা ১২টার সময় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে জাম্বুরাছড়া নামক স্থান হতে বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ টাকা।

অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল এবং চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরা চালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন