শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে উল্টে গেল কাভার্ড ভ্যান, ডিজেল চুরিতে ব্যস্ত স্থানীয়রা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত
expand
উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উত্তরাঞ্চলগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে।

এতে গাড়িটির সামনের অংশ সড়কের বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে।

দুর্ঘটনার পর স্থানীয় অনেককে বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্র নিয়ে সড়কে ঝরতে থাকা ডিজেল সংগ্রহ করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে সরে যান।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলেও শুভুল্যা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন