রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চা দোকানী গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ এএম
কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ
expand
কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুকুর আলী নামে এক চা দোকানীর গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হেলমেট পরা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় চা দোকানী শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ‘আমি অফিসের মধ্যেই ছিলাম হঠাৎ কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানি না। থানা থেকে পুলিশ এসেছিল সব দেখে গেছে। এ বিষয়ে রাতেই অভিযোগ জমা দিবো।’

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন