শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় দুই চালককে জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় দুই চালককে জরিমানা
expand
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় দুই চালককে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সার্বিক সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

অভিযানকালে কৃষি জমির উর্বর মাটি কেটে তা পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় দুইজন গাড়িচালককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন-মোঃ কাউছার হোসেন সাকিব, পিতা: আব্দুল হামিদ, সাং: দক্ষিণ ইদিলপুর,৫০ হাজার টাকা এবং মোঃ আব্দুল মোত্তালেব রনি, পিতা: মৃত রৌশন আলী, সাং: পশ্চিম সৈয়দপুর, ৫০ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন