

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যদি পুরনো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে মেনে নিতে হয়। বর্তমান সরকার সেটা কি মেনে নিতে প্রস্তুত। আমরা তার কাছ থেকে শুনতে চাই।
কুমিল্লায় এনসিপির উদ্যোগে বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর স্টেশন ক্লাব মাঠে এই আয়োজন করে এনসিপির বিভাগীয় কমিটি।
নাহিদ ইসলাম বলেন, আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোট জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা ঘুমিয়ে পরিষ্কার আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না– হাইকোর্ট না রাজপথ। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালত কেও প্রশ্নবিদ্ধ করবেন না।
এই সংসদ সদস্য আরও বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে, ভারতের সাথে কোনো সম্পর্ক ঠিক হবে না।
এদিকে সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যরা শপথগ্রহণ করবেন–এমন আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনুসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করবো শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মতো বলব না- ঈদের পথে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদী হত্যার বিচার নিয়েই ফিরব।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, গণভোটে ৭০% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আমরা আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে সরকারকে।
মন্তব্য করুন